• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশের দুই নিউজ পোর্টাল বন্ধের নেপথ্যে!

মে ২৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক 

সম্প্রতি সরকারের নির্দেশে কমপক্ষে দুটি জনপ্রিয় সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও ক্ষমতাসীনদের যৌক্তিক সমালোচনা করায় বন্ধ করা হয়েছে এই পোর্টাল দুটি।

গত ১৯ মে পরিবর্তন ডট কম প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ২২মে কোনও ব্যাখ্যা ছাড়াই সরকার কর্তৃক বাংলা রিপোর্টও বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ কেন এই ওয়েব সাইট বন্ধের তোড়জোড়?

অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা গেছে, গত ১২ই মে দাড়ি রাখা, টাখনুর উপরে কাপড় পরাসহ জঙ্গি সনাক্তে ২৩টি লক্ষণ দেখিয়ে একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে ফলাও ভাবে প্রচার করে  ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে ১৬ মে তিনি বিজ্ঞাপনটি দেওয়ার কথা অস্বীকার করেন। তখন পীযূষের এই মন্তব্যে পরিবর্তন ডট কম‘পীযূষরা দেননি, বিজ্ঞাপনটা দিলো কে?’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় এই ওয়েব সাইটটি। এছাড়া একই ঘটনায় নতুন দিগন্ত নামে একটি ওয়েব সাইট হ্যাক করার প্রচেষ্টা চালায় সরকার ।

এদিকে ২২ই মে বন্ধ করে দেওয়া হয় বাংলা ডট রিপোর্ট ওয়েব সাইটটি। ঐদিন ‘গ্লানি নিয়ে বিপিও সামিট থেকে ফিরলেন প্রতিবন্ধী কামরুল’ শিরোনামে টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রতিবন্ধী কমরুলের কিছু কথোপকথন একটি প্রতিবেদন পকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর সাংবাদিককে ফোন করে সংবাদটি সরিয়ে ফেলার জন্য হুমকি দেয় মোস্তফা জব্বার। এরপর ব্যর্থ হয়ে ওয়েবসাইটটি বন্ধ করে দেয়।

আলজাজিরার সাক্ষাতকারে বাংলা রিপোর্টার সম্পাদক রফিকুল রঞ্জু বলেন, আমাদের প্রতিবেদক মন্ত্রী মোস্তফা জব্বারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপর ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরানোর জন্য হুমকি দেয় মন্ত্রী। আমরা সেই সংবাদটি সরিয়ে না নিলে ওয়েবসাইটের অ্যাক্সেস অবরুদ্ধ হয়ে যায়। সুতরাং আমাদের বিশ্বাস যে এটি সেই মন্ত্রীর আদেশে বন্ধ হয়ে করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলিতে, আওয়ামী লীগ সরকারের যৌক্তিক সমালোচনা ও সত্য প্রকাশ করায় প্রধান বিরোধী দলের পোর্টালসহ ৫৪টি নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।

গত মার্চ মাসে আল জাজিরার ওয়েবসাইটে তিনজন ব্যক্তির গুমের সাথে বাংলাদেশের সবচেয়ে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যক্তিত্বের সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদন প্রকারে পর বন্ধ করে দেওয়া হয়। আল জাজিরার ঐ একই প্রতিবেদনের অনুবাদ প্রচার করায় বন্ধ করে দেয়া হয় নিউজ বিশ্লেষণধর্মী ওয়েবসাইট ‘জবান’।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD