• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কামালের মুখোশ খুলে দিলেন গণফোরাম নেতা পথিক!

এপ্রিল ২৭, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের পরানো মুখোশ আর ধরে রাখতে পারলেন না কথিত জাতীয় ঐক্যের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। নিজ দলের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক অবেশেষে দেশবাসীর সামনে ড. কামালের মুখের মুখোশটা খুলে দিলেন। ড. কামালকে যারা জাতীয় ঐক্য ও আস্থার প্রতীক বলে ধারণা করেছিলেন, আজ হয়তো বা তাদের মধ্যে হুঁশ ফিরে এসেছে। ড. কামাল যে আসলেই আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে সেটা আজ দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের পর অ্যানালাইসিস বিডিতে একাধিক অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে, ড. কামাল আসলে সরকারের হয়ে খেলছে। জাতীয় ঐক্যের নামে ড. কামাল মূলত বিএনপি থেকে জামায়াতকে দূরে সরিয়ে বিএনপিকে নিঃশেষ করার সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করছে। সঙ্গে আছেন ভারতের আরেক এজেন্ট ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এরপর, সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথের পরও অ্যানালাইসিস বিডির আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যে, কামালের ইশারাতেই তারা শপথ নিয়েছেন। কামাল তাদেরকে শপথ নেয়ার ইঙ্গিত দিয়ে নীরব ভুমিকা পালন করেছেন। যদিও দেশবাসীকে দেখানোর জন্য সুলতান মনসুর ও মোকাব্বির খানকে বেইমান বলে গালি দিয়েছেন। এসব ছিল ড. কামালের নাটক।

শপথ নেয়ার কারণে সুলতান মনসুর ও মোকাব্বির খানকে গণফোরাম থেকে বহিস্কার করেছেন ড. কামাল। মোকাব্বির খানকে চেম্বার থেকে ঘাড় ধরে বেরও করে দিয়েছিলেন। কিন্তু সেই মোকাব্বির খানই শুক্রবার উপস্থিত ছিলেন গণফোরামের জাতীয় কাউন্সিলে। এনিয়ে দলটির নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল- ড. কামাল যে এতদিন মুখোশ পরে রহস্যজনক ভুমিকা পালন করছেন সেই মুখোশ খুলে দিয়েছেন তারই দলের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক। তিনি বলেছেন- শপথের পর মোকাব্বির খান ফুল ও মিষ্টি নিয়ে কামালের বাসায় গিয়েছিলেন। কামাল তখন সেই ফুল ও মিষ্টি ফিরিয়ে দেননি। বরং সংসদে যাওয়ার জন্য মোকাব্বির খানকে নির্দেশ দিয়েছেন। কামালের এই দ্বিমুখি আচরণের জন্য দল থেকে পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন পথিক।
পথিকের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই ড. কামালকে নিয়ে মানুষের মধ্যে চলছে নানা গুঞ্জন-কানাঘুষা। রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ বলছেন- কামালের শরীরে মূলত আওয়ামী লীগের রক্ত। এই কামাল জাতীয় ঐক্য গঠন করে আওয়ামী লীগের পতন ঘটাবে এটা বিশ্বাস করা বোকামী। কামাল এতদিন যা করেছে সবই ছিল অভিনয়।

তাদের মতে- মির্জা ফখরুলরা যদি এখনো বুঝতে পারেন তাহলে বিএনপির জন্য অনেক ভাল হবে। অন্যথায় এই কামালের কারণে বিএনপির চালিকা শক্তি একদিন আওয়ামী লীগের হাতে চলে যাবে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD