• যোগাযোগ
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারের চাপে কর্মসূচিতে অংশ নেয়নি নুর-নন্দী!

মার্চ ১৯, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ব্যাপক ভোটাডাকাতির মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন বাতিল, ভিসি ড. আখতারুজ্জামানের পদত্যাগ ও ভোট ডাকাতির সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবিতে সোমবার পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে ভোটবর্জনকারী ৫ প্যানেল। এসময় তারা ভিসির বাসভবনের সামনে প্রায় ৪ ঘণ্টা অবস্থান করে। কিন্তু, ভিসি তাদের সঙ্গে সাক্ষাৎ করেনি।

রোববার এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বামছাত্র সংগঠনগুলো প্যানেল থেকে ভিপি প্রার্থী লিটন নন্দী ও ভিপি নুরুল হক নুর। কিন্তু দুই ছাত্রনেতা সোমবারের কর্মসুচিতে উপস্থিত ছিলেন না। দুই নেতার সহকর্মীরা গণমাধ্যমকে বলেছেন, তারা অসুস্থ। তাই আসতে পারেননি। এ নিয়ে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সকল মহলে চলছে নানা গুঞ্জন। নুর-নন্দীর কঠোর সমালোচনাও করছেন অনেকে।

কী কারণে ভিপি নুরুল হক নুর ও লিটন নন্দী সোমবারের কর্মসূচিতে যোগ দেননি এনিয়ে বিশিষ্টজনসহ রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সমালোচনা হচ্ছে।

এদিকে, নুর ও নন্দীর সহকর্মীরা গণমাধ্যমের কাছে তাদের অসুস্থতার কথা বললেও খোঁজ খবর নিয়ে ভিন্ন তথ্যও জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে কোটা আন্দোলনের এক শীর্ষ নেতা বলেন, ভিপি নুর ও লিটন নন্দী সুস্থ আছেন। এখানে ভিন্ন খেলা হচ্ছে। তিনি বলেন, শনিবার গণভবনে গিয়ে নুর প্রধানমন্ত্রীর অনেক প্রশংসা করেছেন। এরপর রোববার আবার বলেছেন উল্টো কথা। রোববার সংবাদ সম্মেলনে দেয়া নুরের বক্তব্য সরকার খুব ভালভাবে নেয়নি। নির্বাচন বাতিলের কর্মসুচিতে একাত্মতা ঘোষণা করায় সরকার ভিপি নুরের ওপর আবার ক্ষুব্ধ হয়েছে। রোববার রাতেই সরকারের পক্ষ থেকে নুরকে জানিয়ে দেয়া হয়েছে যে, নুর যেন এই কর্মসুচিতে অংশ না নেয়। এমনকি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুরের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন বলেও জানিয়ে দেয়া হয়েছে। সরকারের চাপের কারণে নুর সোমবারের কর্মসূচিতে অংশ নেয়নি। এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় সেটা এখনো ঠিক হয়নি।

অপরদিকে, বামছাত্রজোট সূত্রে জানা গেছে, লিটন নন্দীও একই কারণে সোমবারের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নেয়নি।

এদিকে, সরকারের পক্ষ থেকে ঢাবি ভিসি ড. আখতারুজ্জামানকেও জানিয়ে দেয়া হয়েছে যে, ছাত্ররা আসলেও আপনি তাদের সঙ্গে দেখা করবেন না। এজন্য ভিসিও অসুস্থতার কথা বলে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দেখা করেন নি।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD