• যোগাযোগ
সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কোটা সংস্কারপন্থীদের প্যানেলকে শিবিরের সমর্থনের খবর ভুয়া

মার্চ ১০, ২০১৯
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের প্যানেলকে ইসলামী ছাত্রশিবিরের সমর্থন দেওয়া বিবৃতিটি ভুয়া বলে দাবি করেছে ছাত্র সংগঠনটি। আর কোটা সংস্কার আন্দোলনের নেতারা বলেছেন, তাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি সংগঠন উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কথা ছড়াচ্ছে।

ছাত্রশিবিরের নেতারা বলেছে যে এই নির্বাচনে তারা কাউকে সমর্থন দেননি। ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম নামের একজনের স্বাক্ষর দেওয়া বিজ্ঞপ্তিটি কে বা কারা প্রথম ফেসবুকে আপলোড করে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, বলেন এই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। আমরা এই ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কাউকে সমর্থন দেইনি। ছাত্রশিবিরের ইতিহাসে কখনোই দপ্তর সম্পাদকের নামে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় না। প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রচার সম্পাদকের নামে। সাইফুল ইসলাম নামে আমাদের কোনো দপ্তর সম্পাদক নেই।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর বলেন, আমরা আগেও বলেছি জামায়াত-শিবির-বিএনপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য একটি ছাত্র সংগঠন এ ধরনের মিথ্যা অভিযোগ করছে। আজকের এই অপপ্রচার তারই অংশ। আমরা এই অপপ্রচারে বিচলিত নই। সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

ছাত্রশিবিরের লোগো সম্বলিত যে প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাতে বলা হয়, এবারের ডাকসু নির্বাচনে আমাদের সরাসরি কোনো প্রার্থী না থাকায় আমরা ছাত্র সমাজের প্রতিনিধি নুর-রাশেদ-ফারুক প্যানেলের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করছি।

এই প্যানেলের বিরোধী পক্ষের অনেক নেতা-কর্মীকে প্রেস বিজ্ঞপ্তিটি ফেসবুকে শেয়ার করতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ধর্মভিত্তিক ছাত্র সংগঠন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ কর্তৃক ঢাবি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

সূত্র: দ্য ডেইলি স্টার

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পলাশীর যুদ্ধে সিরাজ কেন ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাওর ধ্বংস করে আবদুল হামিদের প্রমোদ সড়ক

    0 shares
    Share 0 Tweet 0
  • 5 Greatest Bitcoin Gaming Sites

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD