রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৬ দিন ধরে ‘নিখোঁজ’ একই পরিবারের ৫ সদস্য

ফেব্রুয়ারি ১৬, ২০১৯
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা, দুই মেয়েসহ একই পরিবারের পাঁচজন ছয় দিন ধরে নিখোঁজ। পুলিশ ও বাড়ির কর্তার ধারণা, পারিবারিক মান-অভিমান থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারী মাদানীনগর নুরবাগ এলাকার জামাল সরদারের স্ত্রী নিপা বেগম (৩০), মেয়ে আশামনি (১১) ও প্রিয়া মনি (৪), তাঁর ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শ্যালকের ছেলে আজিম (৭)। এই ঘটনায় গত বুধবার জামাল সরদার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত রোববার থেকে নিখোঁজ এই ছয়জনকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

জিডিতে জামাল সরদার উল্লেখ করেন, তিনি গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় প্রোডাকশন ম্যানেজার (পিএম) হিসেবে চাকরি করছেন। প্রতি সপ্তাহের মতো ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি স্ত্রী-সন্তানদের কাছে আসেন। শনিবার ভোররাতে তিনি কর্মস্থলে যাওয়ার সময় স্ত্রীর হাতে বেতনের ৭০ হাজার টাকা দিয়ে যান। এরপর রোববার রাত পৌনে ১০টা থেকে তিনি স্ত্রীর মুঠোফোন বন্ধ পাচ্ছেন।

জিডিতে বলা হয়, সোমবার সকালে জামাল সরদার তাঁর ছোট ভাই খলিলকে ফোন করে বাসায় খোঁজ নিতে বলেন। খলিল বাসায় গিয়ে দেখেন ওই বাসার দরজায় তালা ঝোলানো। এরপর জামাল নিজের আত্মীয়স্বজন ও শ্বশুরবাড়িতে খোঁজ নিয়েও স্ত্রী-সন্তানদের কোনো সন্ধান পাননি।

জামাল সরদার প্রথম আলোকে বলেন, ‘তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার ধারণা, আমার ওপর রাগ করে তারা বাড়ি ছেড়ে গেছে।’ জামাল সরদার জানান, তাঁর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে ও শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কাঞ্চনপুর এলাকায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এস আই শামীম হোসেন বলেন, ‘নিখোঁজ হওয়ার আগের দিন জামাল সরদারের সঙ্গে স্ত্রী নিপা বেগমের ঝগড়া হয়। পরদিন থেকে তারা নিখোঁজ। আমরা নিপার গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছি।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ বলেন, ‘নিখোঁজদের খোঁজে চেষ্টা চলছে। আমরা জামাল সরদারের শ্বশুরবাড়িতেও কথা বলেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD