রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

৪৩ বছরে পা দিল শিবির

ফেব্রুয়ারি ৬, ২০১৯
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

স্বাধীনতার ৬ বছর পর প্রতিষ্ঠিত হওয়ার পর চড়াই উৎরাইয়ের দীর্ঘ ৪২ বছরের পথ পাড়ি দিয়ে ৪৩ বছরে পা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি আজ নানা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মেধাবী ও দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান, অনাথ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইত্যাদি।

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন ছাত্র মিলে প্রতিষ্ঠা করে ইসলামী ছাত্রশিবির। সেই ৬ জনের শিবির এখন লক্ষ লক্ষ শিক্ষার্থীর সংগঠন।

আজ সকালেই সারাদেশে সংগঠনটির প্রায় শতাধিক শাখায় বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। রাজধানী ঢাকাতেও চার শাখা আলাদা চারটি র‌্যালীর আয়োজন করে। র‌্যালীগুলোতে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতি, ভর্তি-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও মাদক রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন বন্ধ, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত ও সুষ্ঠু পরিবেশে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে ডাকসুসহ অন্যান্য ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

দিনটিকে সামনে রেখে গত ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। পাশাপাশি সারাদেশের শাখাসমূহকে এসব কর্মসূচী পালনের জন্য নির্দেশ দিয়েছেন সংগঠনের সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD