• যোগাযোগ
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজেই

সেপ্টেম্বর ১৩, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজেই।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচন কমিশনকে সহযোগিতা করার বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে। সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী নিজে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিশনকে সহযোগিতা করার অর্থ হলো ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্ভব শক্তিমান উল্লেখ করে রিজভী বলেন, ‘আইন, বিচার, মামলা, মোকদ্দমা—সবই শেখ হাসিনার করায়ত্তে। তল্লাশি, গ্রেপ্তার, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলার ছড়াছড়ি—সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখার জন্যই সংবাদপত্রের কণ্ঠরোধ ও বিরোধী রাজনীতিকদের নির্বিচারে কারাগারে নিক্ষেপ করছেন।’

বিএনপির নেতা রিজভী অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন সরকারি দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতেও গ্রেপ্তার ও মিথ্যা মামলার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তিনি বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • Have fun with the Best Gambling games During the Gambling establishment Classic

    0 shares
    Share 0 Tweet 0
  • পলাশীর যুদ্ধে সিরাজ কেন ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাওর ধ্বংস করে আবদুল হামিদের প্রমোদ সড়ক

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD