শনিবার, মার্চ ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কোটা সংস্কারসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সেপ্টেম্বর ১২, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন না দিয়ে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখানে তাঁরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে শাহবাগের পাবলিক লাইব্রেরির হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায়। আন্দোলনকারীরা সেখানে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়া ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ছাত্রসমাজ মানে না বলে স্লোগান দিতে থাকেন। এরপর তাঁরা আবার মিছিল বের করেন। মিছিল বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘কোটা সংস্কার যৌক্তিক দাবি সত্ত্বেও এই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে। আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। তবে কোটা সংস্কার করলে পাঁচ দফার আলোকে করতে হবে।’

আন্দোলনকারীদের তিন দফা হলো ছাত্রদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করা, তাঁদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD