বুধবার, মার্চ ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খাগড়াছড়িতে গুলিতে ৬ জন নিহত

আগস্ট ১৮, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

খাগড়াছড়িতে একটি কর্মসূচি পালনের জন্য জড়ো হতে থাকা ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত তিন জন। প্রত্যক্ষদর্শী ও ইউপিডিএফের সদস্যরা এই হামলার জন্য জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের শনিরগড় বাজার ও নাড়ানখাইয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাহাড়ি সংগঠন ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন একটি কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছিলেন। এ সময় অতর্কিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় ইউপিডিএফ সদস্য ও সাধারণ লোকজন হতাহত হন। ঘটনার পর খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ছয় জনের লাশ আনা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে একই হাসপাতালে আনা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- তপন চাকমা, জিতায়ন চাকমা ও এল্টন চাকমা। এর মধ্যে তপন চাকমা ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে সোহেল চাকমা, সমর বিকাশ চাকমা ও সখিডন চাকমাকে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রত্যক্ষদর্শীরা বলছেন ইউপিডিএফের প্রতিপক্ষ জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই হামলা হয়ে থাকতে পারে।’

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো শহরেই পরিস্থিতি থমথমে হয়ে আছে। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ, জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD