• যোগাযোগ
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ইমামতির দায়িত্ব পেলেন এরশাদ!

আগস্ট ১১, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় নির্বাচনে এইচ এম এরশাদকে ইমামতির দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক। তিনি বলেন, ‘ইমামতির জন্য কিছু যোগ্যতার প্রয়োজন, সেটা এরশাদের আছে। আমরা তাঁকে আমাদের নেতৃত্ব বা ইমামতির দায়িত্ব দিয়েছি। কারণ, কোনো মহিলাকে ইমামতির দায়িত্ব দেওয়া যায় না।’

আজ শনিবার দুপুরে রাজধানী ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জাতীয় পার্টির নির্বাচনী সমঝোতা অনুষ্ঠানে আবু নাছের ওয়াহেদ এ কথা বলেন। তিনি ৩৪টি ইসলামি দল নিয়ে জোট গঠন করে গত বছর এরশাদের সঙ্গে ইসলামি মহাজোট করেন।

আবু নাছের ওয়াহেদ ফারুকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এরশাদ বলেন, ইসলামের চেয়ে বড় শক্তি আর নেই। কিন্তু অনৈক্যের কারণে ইসলাম আজ ধ্বংসের মুখে। ইসলামকে এ দেশে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইসলামের আওয়াজকে বুলন্দ করতে হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ খেলাফত মজলিসের সঙ্গে ছয় দফা চুক্তির ভিত্তিতে নির্বাচনী সমঝোতা করেন। ছয় দফার চুক্তির উল্লেখযোগ্য হচ্ছে পবিত্র কোরআন-সুন্নাহবিরোধী আইন না করা, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কথাটি পুনঃস্থাপন করা, কওমি শিক্ষার সনদের স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাস করা, সব ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

খেলাফত মজলিসের সঙ্গে নির্বাচনী সমঝোতায় নিজের সন্তুষ্টি প্রকাশ করে এরশাদ বলেন, ‘খেলাফত মজলিস একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। তারা আমাদের সঙ্গে নির্বাচনী ঐক্য করায় খুব খুশি হয়েছি। এতে আমরা কত শক্তিশালী হয়েছি পরে বুঝবেন। আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। প্রমাণ করব, আমরা ক্ষমতায় আসতে পারি।’

এ সময় এরশাদ দাবি করেন, ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি ও তাঁর দল জাতীয় পার্টি। তিনি বলেন, ‘ইসলামকে রাষ্ট্রধর্ম করেছি। শুক্রবারকে সাপ্তাহিক ছুটি করেছি। সব মসজিদের পানি ও বিদ্যুতের বিল মাফ করে দিয়েছি।’

এরশাদের আগে খেলাফত মজলিসের আমির সিলেটের কাজীরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান বলেন, ‘ইনশা আল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলামি শাসন কায়েম করব। বিজয়ের নিশানা উড়িয়ে দেব।’

জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের খেলাফত মজলিসের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি, যে আশা নিয়ে এসেছেন, তা আশা সফল হবে।’

জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে ‘ইসলামি উম্মাহর অনন্য নেতা’ অভিহিত করেন। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামি মূল্যবোধে বিশ্বাস করেন, এটা আমাদের সৌভাগ্য। তাই যাঁরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করেন, তাঁরা এরশাদের নেতৃত্বে আসুন। আমি মনে করি, খেলাফত মজলিস তাদের বিবেকের তাড়নায় এসেছে।’

অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তাঁর বাবা প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের বাংলায় অনুবাদ করা কয়েক খণ্ডের বোখারি শরিফ এরশাদকে উপহার দেন। পরে খেলাফত মজলিসের আমির নির্বাচনী সমঝোতার সাফল্য কামনা করে মোনাজাত করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংসদ সৈয়দ আবু হোসেন, সুনীল শুভ রায়, ইসলামি ফ্রন্টের মহাসচিব এম এ মতিনসহ সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এরশাদের নেতৃত্বে বর্তমানে ৫৮ দলের সম্মিলিত জাতীয় জোট আছে। খেলাফত মজলিস এর সঙ্গে যুক্ত হওয়ায় সম্মিলিত জাতীয় জোটে জাতীয় পার্টিসহ মোট দলের সংখ্যা দাঁড়াল ৬০।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • Have fun with the Best Gambling games During the Gambling establishment Classic

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD