• যোগাযোগ
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বার্নিকাটের গাড়িতে হামলার বিচার চেয়েছে যুক্তরাষ্ট্র

আগস্ট ৭, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে একটি নৈশভোজ শেষে ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে।

পাশাপাশি বার্নিকাটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র।

এদিকে একই সময় সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। তবে দুই দিনেও ওই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, অপরাধীকে শনাক্তের চেষ্টায় তদন্ত চলছে।

এ ব্যাপারে বদিউল আলম মজুমদার বলেছেন, পুলিশ চাইলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বার্নিকাটের গাড়িতে হামলার বিবরণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেয়া পত্রের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট।

নৈশভোজ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক তার গাড়িতে হামলা চালায়।

সোমবার রাতে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর যুগান্তরকে বলেন, ওই ঘটনায় বদিউল আলম মজুমদার রোববার যে জিডি করেছেন, এতে তিনি কারও নাম উল্লেখ করেননি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, অপরাধী শনাক্ত হলে জিডিটি মামলায় রূপান্তর হবে। এদিকে সোমবার রাতে বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, হামলার ঘটনার পর আমি মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছি। এরপর থেকে থানা পুলিশ আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তিনি বলেন, আমি মনে করি পুলিশ চাইলে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবে।

শনিবার রাত সাড়ে ১১টায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় একটি নৈশভোজে অংশ নেয়া শেষে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এরা বদিউল আলম মজুমদারের বাসায়ও হামলা-ভাংচুর করে। হামলার পর বদিউল আলম সাংবাদিকদের বলেন, আমার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাটের উপস্থিতিতে একটি অনুষ্ঠান ছিল।

বাসা থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এরপর আমার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। তারা বাড়ির দরজা-জানালা ভাংচুর করেছে। বদিউল আলম মজুমদার রোববার মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগটি জিডি আকারে নেয় পুলিশ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • Have fun with the Best Gambling games During the Gambling establishment Classic

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD