বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও সুজন সম্পাদকের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

এনজিও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে শনিবার রাতে হামলা করা হয়েছে। হামলাটির সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ঐ বাসা ছেড়ে যাচ্ছিলেন।

বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিদায় উপলক্ষে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত যখন বদিউল আলম মজুমদারের বাসা ত্যাগ করছিলেন তখন কয়েকজন যুবক রাষ্ট্রদূতের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বলে জানান বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বলেন, “রাত এগারোটা সময় রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে যখন উনি গাড়িতে উঠছিলেন তখন একদল লোক হামলা করে।”

হামলাকারীরা রাষ্ট্রদূতের গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোঁড়ে বলে জানান বদিউল আলম মজুমদার।

তবে মোহাম্মদপুর থানার সাথে যোগাযোগ করা হলে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার কোনো খবর তাদের কাছে নেই বলে জানান কর্মকর্তা।

বিবিসিকে বদিউল আলম মজুমদার জানান মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি চলে যাওয়ার পর তার বাসাতে হামলা চালানো হয়।

“তারা আমার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। না পারায় ইট-পাটকেল ছুঁড়ে জানালার কাঁচ ভেঙেছে”, বলেন মি. মজুমদার।

বদিউল আলম মজুমদারের ভাষ্য অনুযায়ী ১০-১৫ জন যুবক হামলাটি চালায়।

পুলিশ কী বলছে?

এ ঘটনায় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশের সহায়তা চান বদিউল আলম মজুমদার।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো: রাজিব মিয়া বিবিসি বাংলাকে বলেন, “ইকবাল রোডের একটি বাসায় দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়েছে – ৯৯৯ থেকে এমন একটি খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার টহল দলকে সেখানে পাঠানো হয়।”

পুলিশ কর্মকর্তা রাজিব মিয়া জানান ঘটনার সত্যতা যাচাই করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র অফিসাররা সেখানে পরিদর্শনে যান।

এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান মিয়া।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    মার্চ ২, ২০২৬

    আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

    ফেব্রুয়ারি ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD