• যোগাযোগ
শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় ভারত

জুলাই ২৬, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের ডাকা সংবাদ সম্মেলনে তিনি নিজেই ছিলেন অনুপস্থিত। তার স্থলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। দলের বনানী কার্যালয়ে বেলা ১১টার পর সাংবাদ সম্মেলন শুরু হয়। সম্মেলনে হাজির হয়ে রুহুল আমিন প্রথমেই সাংবাদিকদের কোনো প্রশ্ন নেয়া হবে না বলে জানান। এরশাদের ভারত সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে সেটা ভারত চায়।

পাশাপাশি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

তিনি বলেন, ভারতীয় নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন বাংলাদেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত বজায় রাখতে তাদের নৈতিক সমর্থন সব সময় থাকবে। রুহুল আমিন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের রাজধানী নয়া দিল্লি সফর করেছি। চেয়ারম্যানের সঙ্গী ছিলাম আমি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মোহাম্মদ খালেদ আক্তার। ২২জুলাই ১টায় নয়া দিল্লি পৌঁছাই। ২৫ জুলাই বিকেল ৪টায় ঢাকায় ফিরি। আপনারা জানেন আমাদের এ ভারত সফর নিয়ে দেশে ব্যাপক আলোচনা হয়েছে।

অনেক জল্পনা ও কল্পনারও সৃষ্টি হয়েছে। প্রশ্ন এসেছে কেন আমরা হঠাৎ করে এ সফরে গেলাম। আমরা এসফর নিয়ে দেশেবাসী ও মিডিয়াকে ধুম্রজালের মধ্যে রাখতে চাই না। এজন্যই আজকের এ সংবাদ সম্মেলন। গত ১৭ জুলাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জাপা চেয়ারম্যানের বাসভবনে গিয়ে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আমরার সেই আমন্ত্রণেই নয়া দিল্লি সফর করেছি। সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠন নির্ধারণ ছিল। ভারতের প্রধানমন্ত্রী নয়া দিল্লিতে উপস্থিত না থাকায় তার সাথে বৈঠক হয় নাই। ২২ শে জুলাই বিকেল ৪টায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র সাথে তার বাসভবনে বৈঠকে মিলিত হয়েছি। সেখানে আমরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছি। ২৩ শে জুলাই দুপুর দেড়টায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সন্ধ্য ৬টায় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোলাভালের সাথে তার বাসভবনে আমাদের বৈঠক হয়েছে। তিনটি বৈঠকই অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই তিন শীর্ষ নেতার সাথে প্রায় অভিন্ন বিষয় নিয়েই আলোচনা হযেছে। ভারতীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের সরকার ও জনগণ বাংলাদেশের সাথে বিরাজমান সুসম্পর্ক আরো সৃদৃঢ় দেখতে চায়। তারা একান্ত ভাবে প্রত্যাাশা করেছেন বাংলাদেশের গণাতান্ত্রিক পরিবেশ যেন বজাায় থাকে। তারা আরো বলেছেন, ভারত সবসময়ই বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। ভারতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের সাংবিধানিক ধারা রাখায় জাতীয় পার্টির ভুমিকার ভূয়শী প্রশংসা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারের সাথে দায়িত পালন করছে। এটি একটি বিরল দৃষ্টান্ত।

রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা জানিয়েছি যে, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির সব সময় সোচ্চার থাকবে। আমরা এখন আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বলেছি অত্যন্ত বিরুপ পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি অংশ নিয়েছে। লেভেল প্লেয়িং আমরা পাইনি। তবুও নির্বাচন থেকে সরে যাইনি। আমাদের সাংগঠনিক অবসথা আগের চেয়ে অনেক সুসংগঠিত। তাই আশা করছি আমরা আগামিতে সরকার গঠন করতে পারবো। ভারতীয় নেতৃবৃন্দ দেশ পরিচালনায় আমাদের অতীতের অভিজ্ঞতার প্রশংসা করেছেন। পাশপাশি আগামি নির্বাচনে আমাদের সাফল্য কামনা করেছেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা সংবাদ সম্মেলন থেকে আপনাদের একটি বিষয় জানাতে চাই, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির প্রার্থীকে নির্বচন থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। একই সঙ্গে আমাদের সকল নেতাকর্মী ও সমর্থকদের আওয়ামী লীগ প্রার্থী সাদেক আবদুল্লাহর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছি।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • Have fun with the Best Gambling games During the Gambling establishment Classic

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD