বুধবার, মার্চ ৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

মাহমুদুর রহমানের ওপর হামলায় রিপোর্টার্স উইদাউট বর্ডারের উদ্বেগ

জুলাই ২৪, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যমকর্মীদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ)। সংগঠনটি বাংলাদেশে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা আরো জোরদার করার আহবান জানিয়েছে।

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মাহমুদুর রহমান সরকার দলীয় নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। তাকে সুরক্ষা দেয়ার জন্য কিছুই করে নি তারা। বিবৃতিতে আরএসএফ-এর এশিয়া অঞ্চলের প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেন, সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতা-কর্মীদের সহিংস হামলা অগ্রহণযোগ্য। এই হামলায় দায়ীদের খুঁজে বের করতে অবশ্যই একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

পুলিশের যেসব সদস্য হামলায় সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।

এদিকে, সাংবাদিকদের সংগঠন বিএফইউজে’র মহাসচিব এম আব্দুল্লাহ জানান, মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্স থেকে ফোন করে মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। এসময় তারা আমার দেশ সম্পাদকের চিকিৎসা ব্যয় বহন করার প্রস্তাব দেন। মাহমুদুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও চিকিৎসা ব্যয় বহন করার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD