• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জিয়া পরিষদের সেমিনার করতে দেয়নি পুলিশ, ফখরুলের ক্ষোভ

জুলাই ১৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

পুলিশ বাধায় জিয়া পরিষদের একটি সেমিনার ভেস্তে গেছে। পুলিশ বলছে, সংগঠনটি সেমিনার করার জন্য কেউ অনুমতি নেননি। আর সংগঠনের পক্ষে থেকে বলা হচ্ছে, পুলিশ মৌখিক অনুমতি দিয়েছিল।

এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শনিবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘নাগরিক অধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র বাংলাদেশে প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। সকাল সাড়ে ১০টায় সেমিনারটি শুরুর কথা ছিল।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ বলছেন, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ এসে বলে, এই অনুষ্ঠানের কোনো অনুমতি নেই। সমাবেশ করা যাবে না। অথচ পুলিশ সেমিনার করার জন্য মৌখিক অনুমতি দিয়েছিল।

সেমিনার করার জন্য ২ জুলাই রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সরদারের কাছে লিখিত আবেদন করা হয়েছিল উল্লেখ করে জিয়া পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবদুল্লা-হিল মাসুদ বলেন, তখন তিনি (মারুফ হোসেন) কিছু বলেননি। এর দুদিন পর ৪ তারিখে যোগাযোগ করা হলে মারুফ হোসেন সেমিনার আয়োজনের প্রস্তুতি চালিয়ে যেতে বলেন। যে কারণে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছিল।

অথচ মারুফ হোসেন সরদার বলছেন, বিএনপি বা অন্য কেউ রমনায় সেমিনার করার জন্য লিখিত বা মৌখিক অনুমতি নিতে আসেনি। এই কারণে হয়তো তাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।

বেলা পৌনে ১১টার দিকে সেমিনারের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন। সেমিনার না করতে দেওয়ার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই। মতপ্রকাশের স্বাধীনতা নেই। আজকে এখানে কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, অরাজনৈতিক একটি সংগঠনের সমাবেশ ছিল। সেটাও এই সরকার করতে দেয়নি। তিনি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

ফখরুল ইসলাম বলেন, এটা খুবই পরিতাপের কথা। দুর্ভাগ্যের কথা যে আজকে বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ তারা একটা ভয়ংকর দুঃশাসনের কাজ করছে। পুলিশ অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD