বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘প্রধানমন্ত্রীকে বলো আমাকে যেন আর না মারে’

জুলাই ১২, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান রিমান্ড বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি জানাতে বলেছেন তাঁর মাকে। তাঁকে যেন না মারা হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

রাশেদের সঙ্গে তাঁর মা সালেহা বেগমের দেখা হয়েছিল মঙ্গলবার ডিবি কার্যালয়ের সামনে। রাশেদকে তখন ডিবি পুলিশের সদস্যরা হাঁটিয়ে নিকটবর্তী ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে নিয়ে যাচ্ছিলেন। ছেলের পিছু পিছু হাঁটতে গিয়ে দু-এক মিনিট যে কথা হয়েছে, তাই তিনি গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন।

রাজধানীর ক্রাইম রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সালেহা বেগম ছাড়াও রাশেদের ছোট বোন সোনিয়া খাতুন ও স্ত্রী রাবেয়া আলো উপস্থিত ছিলেন।

ছেলেকে হঠাৎ দেখতে পেয়ে তাঁকে ধরতে গিয়েছিলেন সালেহা বেগম। ডিবি পুলিশের সদস্যরা তখন জানিয়ে দেন যে রাশেদকে ধরা যাবে না। সাংবাদিকদের সালেহা বেগম বলেন, ‘রাশেদ তখন বলল আমাকে ধরো না। সামনে যাও। আমার জন্য তুমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাও। তাঁকে বলো আমি কোনো রাজনীতি করি না। আমি সাধারণ ছাত্র। ওনাকে বলো আমাকে যেন না মারে। আমার রিমান্ড যেন বাদ দেয়। তুমি এই আবেদন করো। আর আমার জন্য দোয়া করো মা।’

সালেহা বেগম বলতে থাকেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার মণির মুক্তি চাই। সে তো মা, দেশের মা, আমার মা, তার কাছে ভিক্ষা চাই। সে আমার সন্তানকে ভিক্ষা দিক আমার কাছে।’

রাশেদের সঙ্গে দেখা হতে পারে এই আশায় ডিবি কার্যালয়ে প্রায় প্রতিদিনই অপেক্ষায় থাকেন রাশেদের মা, বোন ও স্ত্রী। রাশেদের স্ত্রী রাবেয়া আলো বলছিলেন, ‘আমরা প্রত্যেক দিন সকালে আসি। ডিবির আশপাশে ঘুরঘুর করি। অপেক্ষায় থাকি। ভাগ্যক্রমে গতকাল দেখা হয়ে যায়।’

রাবেয়া আলো বলেন, ‘রাশেদ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। সাধারণ জীবন যাপন করে। ছাত্ররা চেয়েছিল বলেই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়েছিল।’ মঙ্গলবার যখন দেখা হয়েছে তখন রাশেদ তাঁকেও বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলো আমি তাঁদের বিপক্ষে ছিলাম না। এটা কোনো রাষ্ট্রবিরোধী কাজ ছিল না।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    মার্চ ২, ২০২৬

    আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

    ফেব্রুয়ারি ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD