রবিবার, মার্চ ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার জামিন স্থগিত: সরকারের ভূমিকার প্রতিবাদে সমাবেশ

জুলাই ২, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার বিষয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে ৫ জুলাই সারা দেশে সমাবেশ ডেকেছে দলটি। একই কারণে ৯ জুলাই প্রতীকী অনশনও করবে বিএনপি।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ৫ জুলাই বেলা ১১টায় তাঁরা রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ সমাবেশ করবেন। পাশাপাশি একই দিন সুবিধাজনক সময়ে দলটি নিজ নিজ জেলা সদরে এ কর্মসূচি পালন করবে। একই প্রতিবাদে আগামী ৯ জুলাই সারা দেশে প্রতীকী অনশন করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রীয় বিএনপি প্রতীকী অনশনের জন্য ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করা হবে।

রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ কুমিল্লার মামলায় হাইকোর্টের দেওয়া খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত রাখেন আপিল বিভাগ । এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উচ্চ আদালতের জামিন আদেশ আমাদের বিস্মিত করেছে। সরকারে এ ব্যাপারে ন্যক্কারজনক ভূমিকা পালন করছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড মোহাম্মদ আলী, জয়নুল আবদিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD