রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গাজীপুর নির্বাচনে ৪৬ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে

জুন ২৮, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

৪২৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি পুরো ৫৭ টি ওয়ার্ডের ১২৯ টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আছে ১৫৯ টি কেন্দ্রে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে এসব জানানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন (গসিক) নির্বাচন নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির পরিচালক ড. মো. আব্দুল আলীম। তিনি বলেন, ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’র যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে সেগুলোর ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯ টি নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে, এসব অনিয়মের বেশিরভাগই দুপুরে হয়েছে। এসব অনিয়মের মধ্যে রয়েছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান।’

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    এপ্রিল ৯, ২০২৬

    চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    এপ্রিল ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD