• যোগাযোগ
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home জাতীয়

সরকারের অব্যবস্থাপনার জন্যই নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু

নভেম্বর ২৫, ২০২৩
in জাতীয়, বিশেষ অ্যানালাইসিস
সরকারের অব্যবস্থাপনার জন্যই নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ডেঙ্গুকে আগে শহরের রোগ হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু এই বছর সেই ব্যাপারটা আর নেই। ডেঙ্গু রোগের বাহক এইডিস মশা ঢাকার বাইরে ছড়িয়ে গেছে, এতে সামনে এই রোগটি আরও ব্যাপকভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকার চেয়ে বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কয়েকগুণ।

বাংলাদেশে এখন সারা বছরই দেশজুড়ে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুতেও রেকর্ড হয়েছে। শুক্রবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর মধ্যে ঢাকায় ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে প্রায় এর দ্বিগুণ। ১ লাখ ৯৯ হাজার ৭৫৯ রোগী ভর্তি হয়েছে। আর এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮৩। এর আগে কখনই এত রোগী বা মৃত্যু-কোনোটাই দেখেনি বাংলাদেশ।

আগে সারা বছরে ডেঙ্গুতে পাঁচশ রোগী হত না, এখন সেখানে প্রতিদিনই পাঁচশর বেশি রোগী পাওয়া যাচ্ছে। অথচ ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো পরামর্শক কমিটি গঠন করা হয়নি।

যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। যথাসময়ে ব্যবস্থা নিলে ডেঙ্গু এতটা ভয়াবহ রূপ নিত না বলে মনে করেন তারা। একটা সময় ঢাকাতে সবচেয়ে বেশি রোগী থাকলেও এখন তা সারাদেশে প্রায় সমান হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

২০২৩ সালের আউটব্রেকে দেখা গিয়েছে, ঢাকা শহরের প্রায় সব এলাকাতেই ডেঙ্গু রোগী। মোট সংক্রমণের ৩৫ শতাংশই ঢাকা এবং ৪৪ শতাংশ ঢাকার বাইরে থেকে আসছেন। এমনকি ৮৬ শতাংশ কেস শনাক্ত হয়েছে হাসপাতালের চারপাশে দুই কিলোমিটারের মধ্যে পাওয়া গেছে।

বছরের মে, জুন, জুলাই তিন মাসে এডিসের প্রজনন হার ছিল অনেকটাই বেশি। এই সময়টাতে বৃষ্টিও বেশি হয়। এই সময়ের আগেই মশা নিয়ন্ত্রণের কাজটা করা উচিত ছিল। কিন্তু সরকার এই ব্যাপারে কোনো উদ্যোগই নেয় নি। সিটি কর্পোরেশন ফগার মেশিন নিয়ে ফটোসেশন করা ছাড়া আর কিছুই করে নি। যথাযথ পদক্ষেপ তো দূরের কথা ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসিনা সরকার কোনো পরিকল্পনা বা উচ্চ পর্যায়ের কোনো কমিটি গঠন করেনি।

করোনার সময় থেকে কমিউনিটি এঙ্গেজমেন্টের বিষয়ে চেষ্টা করেছিল সরকার। সেটাও ব্যর্থ হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়েও আরো সঠিকভাবে পরিকল্পনা করা উচিৎ ছিল। কিন্তু তা না করে সুরকার উদাসীন থেকেছে।

ডেঙ্গু সংক্রমণ নিয়ে পূর্বেই একটা ন্যাশনাল স্ট্রেটেজি তৈরি করা হয়েছিল। সেটা রিভিশনের জন্য কোনো উদ্যোগ বা চেষ্টা চালানো হয়নি। ডেঙ্গুতে প্রতিদিনই ডাবল ডিজিটের মানুষ মারা যাচ্ছে। আমরা ডেঙ্গু প্রতিরোধে কোনো কন্ট্রোল প্রোগ্রাম দেখিনি। অথচ সবাই বিচ্ছিন্নভাবে ইচ্ছেমতো ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করেছে। কমিউনিটি লেভেলে ট্রিটমেন্ট করার কোনো গাইডলাইন নেই।

এভাবে চলতে থাকলে অচিরেই ডেঙ্গু করোনার চেয়েও ভয়াবহ আকার ধারণ করবে। এর থেকে মুক্তির জন্য সবাইকে পদক্ষেপ নিতে হবে। তবে হতে সমন্বিত। আর এই অবশ্যই সরকারকেই করতে হবে।

সম্পর্কিত সংবাদ

slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD