শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

চবি ছাত্রলীগের পদ পেতে ‘ছাত্রত্বের’ জাল সনদ!

মে ৫, ২০১৮
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পেতে মরিয়া সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল। এ পদ বাগিয়ে নিতে ছাত্রত্বের প্রমাণ স্বরূপ তার স্নাতকের মার্কশিট ও সনদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তার অনুসারীরা। কিন্তু তাতে সনদ ইস্যুর তারিখ এবং ফলাফল প্রকাশের তারিখের মধ্যে অসঙ্গতি দেখা গেছে। অভিযোগ উঠেছে ভুয়া সনদ তৈরি করে ছাত্রত্ব প্রমাণের চেষ্টা করা হয়েছে।

সনদ এবং মার্কশিট বিশ্লেষণ করে দেখা যায়, সনদটি ২০১৭ সালের ২৬ জুলাই ইস্যু করা হয়েছে। কিন্তু মার্কশিটে ফলাফল প্রকাশের তারিখ ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি। ফলাফল প্রকাশ ও সনদের তারিখের মধ্যে সময়ের ব্যবধান প্রায় ৭ মাস। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, ফলাফল প্রকাশের পূর্বে সনদ ইস্যু করার কোন নিয়ম নেই। কিন্তু চবি ছাত্রলীগের আসন্ন কমিটিতে পদ প্রত্যাশী মিজানুর রহমান বিপুলের সনদ ইস্যু ফলাফল প্রকাশের আগেই উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খালেদ মিসবাহুল মোকাররবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ফলাফল প্রকাশের পর মার্কশিট ইস্যু করা হয়। এরপর সনদের জন্যে যথাযথ নিয়মে আবেদন করার পর সনদ প্রদান করা হয়। ফলাফল প্রকাশের তারিখের আগে কোনভাবেই সনদ ইস্যুর সুযোগ নেই।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বিপুলের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD