• যোগাযোগ
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভোরের কাগজের শ্যামল দত্ত ও অভিজিতের গ্রেপ্তার দাবি ওলামালীগের

ডিসেম্বর ২৪, ২০১৭
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

মাদরাসার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং রিপোর্টার অভিজিতের গ্রেফতার দাবি করেছে আওয়ামী ওলামালীগসহ সমমনা ১৩টি দল। খবর বাংলা ট্রিবিউনের।

রোববার (২৪ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে দলগুলো ১২ দফা দাবি তুলে ধরে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাসূল সা: এর একটি সহিহ হাদিসকে অশ্লীল বলে মন্তব্য করে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও রিপোর্টার অভিজিত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত দিয়েছেন। এমন ধৃষ্টতার জন্য তাদেরকে অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

ঈদে মিলাদুন্নবী পালনের বিরুদ্ধে বক্তব্যের জন্য আল্লামা আহমদ শফিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালনের ব্যবস্থা করেন। কিন্তু হেফাজত নেতা আল্লামা শফী ঈদে মিলাদুন্নবী ও মিলাদ ক্বিয়াম শরীফকে চরম অবমাননা করেছেন। ঈদে মিলাদুন্নবী পালন করার বিষয়ে আল্লাহ নিজে কোরআনে আদেশ করেছেন। যা আমাদের মহানবীও (স.) পালন করেছেন। সেই ঈদে মিলাদুন্নবীকে বিরোধীতা করে আল্লামা শফি নিজেকে দ্বীন ইসলামের দুশমন হিসেবে প্রমাণ করেছেন।

বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবীকে অবমাননাকারী আল্লামা শফী হারাম বিদাতে ডুবে থাকেন তার প্রমাণ আমাদের কাছে আছে। রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম এলাকায় তার নেতৃত্বে যে তান্ডব চলেছিল তার বিচার আজও হয়নি। তার ওপর আবার নতুন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। আমরা তার বিচার দাবি করছি।

১৩ দলের দাবিগুলো হলো- ঈদে মিলাদুন্নবী বিরোধীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, মাদরাসার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং রিপোর্টার অভিজিতের গ্রেফতার করতে হবে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো, মোসাদ ষড়যন্ত্রের চক্রান্তকারীদের গ্রেফতার, সরকারি ওয়েবসাইটে যারা সালাফি ওহাবী বিশ্বাসীদের গ্রেফতার, মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলায় ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো, পবিত্র দ্বীন ইসলাম বলার কারণে কাউকে গ্রেফতার না করা, শিক্ষাবিদ নামধারী ইসলাম বিদ্বেষীদের তৎপরতা বন্ধ করা, মুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন না করা ও শিক্ষানীতি-২০১০ বাতিল করা, এবং বাংলাদেশে ব্র্যাকসহ সন্দেহজনক এনজিওগুলো নিষিদ্ধ করা।

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটসহ ১৩ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD