বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নাফে ৭ রোহিঙ্গার লাশ, শরীরে কোপানোর চিহ্ন

সেপ্টেম্বর ১৩, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে আরো সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কারো কারো শরীরে কোপানোর দাগ রয়েছে।

আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া ও নাজিপাড়া এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন খান।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কয়েকটি নৌকা কক্সবাজারের শাহপরীর দ্বীপের দিকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। রাতে নাফ নদীর মোহনা শাহপরীর দ্বীপের কাছ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে জালিয়াপাড়া থেকে দুই পুরুষ ও এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ আজ সকালে নাজিপাড়ায় আরো দুই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, যে দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। মনে হচ্ছে, জখম হওয়ার পর তাঁরা নৌকায় করে নাফ নদী পাড়ি দিচ্ছিলেন। তার মধ্যেই দুর্ঘটনার শিকার হন।

আগস্টের শেষ সপ্তাহে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। বিপদসংকুল নদী ও সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটছে। সরকারি-বেসরকারি হিসাবমতে, এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে নিখোঁজের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD