• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নির্যাতন বন্ধ না হলে আরাকান রাজ্য দখলের ঘোষণা

সেপ্টেম্বর ৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করলে আরাকান (রাখাইন) রাজ্য দখলের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কয়েকটি ইসলামি দল।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে  দলের নেতারা এ ঘোষণা দেন।

রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচারও দাবি করেন।

সমাবেশ থেকে তারা কয়েক দফা কর্মসূচি পেশ করেন। এর মধ্যে রয়েছে- ১১ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ। এই সময়ের মধ্যে নির্যাতন বন্ধ না হলে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। এজন্য বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সকাল ১০টায় যাত্রা শুরু হবে।

কর্মসূচিতে বলা হয়, এতে যদি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরাকান (রাখাইন) ঘেরাও দিয়ে তা দখল করা হবে।

সমাবেশে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ডা. আহমেদ আব্দুল কাদের, সাংগাঠনিক সম্পাদক মাওলানা আহমেদ কাশেমী প্রমুখ।

সূত্র: যুগান্তর

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো!

    0 shares
    Share 0 Tweet 0
  • গণতন্ত্রের গোলকধাঁধা

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD