• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্টত সংবিধান লংঘন

আগস্ট ২৩, ২০১৭
in Top Post, ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানানো সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্পষ্টত সংবিধান লংঘন , সাংবিধানিক শপথ ভংগ এবং আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক।

২১ জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন-  সংবিধান বা বিদ্যমান আইনে প্রধান বিচারপতিকে পদত্যাগ জানানোর কোন অধিকার প্রধানমন্ত্রীকে দেয়া হয়নি।

তুহিন মালিকের স্ট্যাটাসটি হুবহু অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“সংবিধান বা বিদ্যমান আইনে প্রধান বিচারপতিকে পদত্যাগ জানানোর কোন অধিকার প্রধানমন্ত্রীকে দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পষ্টতই সংবিধান লংঘন, সাংবিধানিক শপথ ভংগ এবং আদালত অবমাননার শামিল।”

এর আগে গত সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেছেন-  ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ে সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত ছিল।’

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠে।  অনেকেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছেন। যেটা সংবিধানের লঙ্ঘন, গনতন্ত্রের জন্য অসনি সংকেত।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে আদালতের রায় ও পর্যবেক্ষন নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে।  এই টানাপোড়েন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।  উত্তপ্ত পরিবেশেই প্রধান বিচারপতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়ার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন।  অন্যদিকে আওয়ামী লীগের আইনজীবিরা প্রধান বিচারপতিকে পদত্যাগের জন্য ২৪ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন।

 

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD