• যোগাযোগ
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গুম করা হচ্ছে: নিউইয়র্ক টাইমস প্রতিবেদন

জুলাই ২৯, ২০১৭
in Home Post, জাতীয়, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন “অধিকার” এর তথ্য অনুসারে- শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের গত ৮ বছরের মধ্যে প্রায় ৩২০ জনকে আইন বহির্ভূতভাবে আটক বা গুম করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) বা ঢাকা ব্যুরোর পুলিশের গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে এসব লোকদেরকে গ্রফতার করছে। যার মধ্যে অধিকাংশই হচ্ছে বিরোধী দলের নেতাকর্মী, সন্দেহভাজন সন্ত্রাসী এবং ইসলামী জঙ্গি।

অধিকারের তথ্য অনুসারে, শুধু গত বছরেই ৯০ জন গুম হয়েছে। তন্মধ্যে ২১ জনকে হত্যা করা হয়েছে, ৯ জনের এখনো কোন খবর পাওয়া যায়নি, যার মধ্যে বিরোধী দল জামায়াত ইসলামীর এক আইনজীবী মীর আহমেদ বিন কাশেমও রয়েছে। তাঁর স্ত্রী ও বোনের সামনেই গত আগস্টে সাদা পোশাকের লোকজন নিজ বাসা থেকে তাঁকে নিয়ে যায়, এমনকি তারা পরিচয় দিতেও অস্বীকৃতি জানায়। তখন থেকে জনাব আহমদ বিন কাশেম এখনো নিখোঁজ।

এই ধরনের বিষয় জানতে  পেরে, গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ বাংলাদেশে ক্রমবর্ধমান গুম বন্ধের আহবান জানিয়ে উদ্ধেগ প্রকাশ করে। কিন্তু কার্যত গুম সংস্কৃতি আরো বেড়ে যায়।

কিন্ত যখন সন্ত্রাসবাদ প্রতিরোধে গণতান্ত্রিক প্রতিষ্টানগুলোর উপর আস্থা দরকার, তখন জাতীয় ও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে শেখ হাসিনার সরকার এই অভিযোগ অস্বীকার করে।

এমনকি এই মাসে হিউম্যান রাইটস খুব নিখুঁতভাবে গুমের পরিসংখ্যান প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাচ্ছিল্যের সাথে বলেই ফেলেন, “এই সংগঠনটি মূলত সরকারে বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরং প্রশ্ন করেন, আপনি কাকে গুম করা হয়েছে বলতে চাচ্ছেন? ভিকটিমের একজন আত্মীয়কে বরং অপমান করেও তিনি বলতে থাকেন- অনেক ব্যবসায়ী ঋণের বোঝা সইতে না পেরে নিজেরাই আত্মগোপনে চলে গিয়েছে। আবার অনেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে আত্মগোপনে গিয়েছে।

এমনকি তিনি এই রিপোর্টকে অস্বীকার করে সরকারের এই ধরনের অপরাধকে আইনগত সিদ্ধ করার চেষ্টা করে উল্টো মিথ্যে অভিযোগ করেন, জাতিসঙ্ঘ তো আমাদের এই ধরনের কোন কাজের ব্যাপারে কোন উদ্ধেগ প্রকাশ করেনি।

যদি বস্তুতপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী খান জাতিসংঘের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন- তাহলে সরকারের উচিৎ হিউম্যান রাইটসের প্রধান জাইদ রা’দ আল হুসাইনকে আহবান জানিয়ে এই বিষয় নিয়ে একটি তদন্ত চালানো। কেবল তখনি সরকার তাঁর জনগণ, বিশ্ববাসীর মতামত এবং প্রকৃত সত্য মোকাবেলা করার সৎসাহস রাখতো।

নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদনটির লিংক :  The Opposition Disappears in Bangladesh

ভাষান্তর:  অ্যানালাইসিস বিডি

 

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD