• যোগাযোগ
মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

হাসিনার পছন্দের মানুষ আনতেই হেফাজতের নতুন কমিটি!

এপ্রিল ২৭, ২০২১
in slide, বিশেষ অ্যানালাইসিস
হাসিনার পছন্দের মানুষ আনতেই হেফাজতের নতুন কমিটি!
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

সরকারের অব্যাহত চাপ, শীর্ষনেতাদেরকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন ও কওমী মাদরাসাগুলো বন্ধ করে দেয়ার হুমকিমুখে হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করতে বাধ্য হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার রাতে কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে-আহ্বায়ক কমিটিতেও সরকার সন্তোষ্ট নয়। কমিটি বিলুপ্তির পরও হাটহাজারীতে বাবুনগরীর নামে দুইটি মামলা করা হয়েছে। আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত মাওলানা মইনুদ্দিন রুহি দাবি করেছেন-বাবুনগরী তার পছন্দের লোক দিয়েই আহ্বায়ক কমিটি গঠন করেছেন।

এখন পর্যন্ত হেফাজতের ১৫ জন শীর্ষনেতাকে গ্রেফতার করে তাদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে সরকার। গোপন সূত্রে জানা গেছে-আল্লামা জুনায়েদ বাবুনগরীকেও যেকোনো সময় গ্রেফতার করতে পারে। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, ২৯ এপ্রিল চলমান লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু সেটা বাড়িয়ে সরকার ৫ মে পর্যন্ত করেছে। সরকারের উদ্দেশ্য হল-এই সময়ের মধ্যে জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করা। লকডাউনের মধ্যে গ্রেফতার করলেও হেফাজত মাঠে নামতে পারবে না।

জানা গেছে, জুনায়েদ বাবুনগরী যে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে সেটাও বিলুপ্তি ঘোষণা করতে তাকে বাধ্য করা হবে। এটা বাতিল করে নতুন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হবে। যেটাতে থাকবে আনাস মাদানী, মইনুদ্দিন রুহি ও মুফতি ফয়জুল্লাহ গ্রুপের লোকজন। এরপরই হেফাজতের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেবে সরকার।

একাধিক সূত্র থেকে আরো জানা গেছে, আগামীতে হেফাজতের যে কমিটি হবে সেটা হবে সরকারের উদ্যোগে এবং সরকারের নির্দেশনা অনুসারে। কমিটিতে আমির, মহাসচিব, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের দায়িত্বে কারা থাকবে সেটা নির্ধারণ করবে সরকার।

রাজনীতিক বিশ্লেষকররা বলছেন, শেখ হাসিনা তার পছন্দের লোকদের দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করবেন। যাতে করে-নতুন হেফাজত সব সময় শেখ হাসিনার কথায় উঠা-বসা করে। তার নমুনা ইতপূর্বে দেখা গেছে। আল্লামা শফি ইন্তেকালের পর তার ছেলে আনাস মাদানীকে দিয়ে কোনঠাসা করার চেষ্টা করলেও আন্দোলনের মুখে ব্যর্থ হয় সরকার।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD