বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

উন্নয়ন নয়, নেতাদের লুটপাটের সুযোগ দিতেই কোটি কোটি টাকার প্রকল্প!

নভেম্বর ৭, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দেশে কথিত উন্নয়নের নামে শত শত প্রকল্পের সাইন বোর্ড ঝুলিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত নতুন কিছু নয়। সরকারের মন্ত্রী-এমপি, উচ্চপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বাররাই এসব লুটপাট-আত্মসাতে জড়িত।

দেখা গেছে, শেখ হাসিনা সারাদেশে প্রতিদিন যেসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন, সেগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে রাজনৈতিক বিবেচনায় বেশি করা হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্প থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বেশি ফায়দা নিচ্ছে। এভাবে দেশের প্রতিটি এলাকায় কথিত উন্নয়ন প্রকল্পের নামে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়ে দলের নেতাকর্মীদেরকে রাতারাতি কোটিপোতি বোনে যাচ্ছেন।

সম্প্রতি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৭ প্রকল্পে বরাদ্দের ৬৮ কোটি ১৬ লাখ টাকার মধ্যে ৩৭ কোটি ৭ লাখই আত্মসাৎ করা হয়েছে। এর পরিমাণ মোট অর্থের প্রায় ৫৪ দশমিক ৪ শতাংশ। এই দুর্নীতিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগসাজশ আছে। এসব প্রকল্প রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেয়া হয়। ক্ষমতাসীন দলের মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররাও এসব দুর্নীতির সাথে জড়িত।

জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় সরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ৭ প্রকল্পে ৬৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। এর মধ্যে ৩৭ কোটি ৭ লাখ টাকাই আত্মসাৎ করা হয়েছে। এর পরিমাণ মোট অর্থের প্রায় ৫৪ দশমিক ৪ শতাংশ। এই দুর্নীতিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগসাজশ আছে। এসব প্রকল্প রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশে ১৯টি উপকূলীয় জেলা রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবগুলো জেলার অধিবাসীরাই বিভিন্নভাবে চরম হুমকির মুখে রয়েছে। কিন্তু এই সমস্যাগুলো বর্তমান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে পারছে না।

অনুসন্ধানে দেখা গেছে, উপকূল অঞ্চল গুলোতে যে বাঁধ দেওয়া হয়েছে তা প্রায় বয়স প্রায় ২০ বছররের পুরনো এরপর সরকারি উদ্যোগে নতুন কোন বাঁধ নির্মাণ করা হয়নি। কোন প্রকার দুর্যোগ দেখা দিলে এলাকার মানুষের স্বেচ্ছাশ্রম ও কয়েকটি এনজিওর সহায়তায় বাঁধ মেরামত করা হয়। যা টেকসই হয় না বরং আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। সরকার বলছে, বাঁধের জন্য আলাদা কোন বরাদ্দ নেই নিজ উদ্যোগে নির্মান করতে হবে বাঁধ। কিন্তু বাস্তবতা দেখা যায়, এত দিন পর্যন্ত ভুক্তভোগীরা নিজ শ্রম দিয়ে ক্ষণিক সংস্কার করলেও প্রতিবছরই স্বীকার হচ্ছে বন্যায়। হাজার হাজার মানুষ হারাচ্ছে বসতভিটা। আর এসব দুর্যাগ দেখা দিলেই সরকারের অপরিকল্পিত বিভিন্ন প্রকল্প স্থানীয় ক্ষমতাসীন নেতাদের ধনবান করে তোলে। প্রকৃতি ক্ষতিগ্রস্ত মানুষের কোন উন্নতি হয়না।

বিশ্লেষকরা বলছেন, সরকার প্রতিবছর উপকূলীয় অঞ্চলের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দিলেও এসব টাকার কোনো কাজ হচ্ছে না। সরকারের বিভিন্ন মহল এনজিও’র নামে দোকান খুলে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে এগুলো লুটপাট করছে। শুধু উপকূল নয় শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি দুর্নীতির মডেল হিসেবে উপস্থাপন করেছেন। ক্ষমতাসীনদের উদ্দেশ্য উন্নয়ন নয় বিভিন্ন অপরিকল্পিত প্রকল্পের নামে নেতাদের সুবিধা দিয়ে ক্ষমতায় টিকে থাকা।

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD