• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

একাত্তর টিভি বর্জন যদি অগণতান্ত্রিক হয়, দিগন্ত-ইসলামিক টিভি বর্জন গণতান্ত্রিক?

অক্টোবর ১৮, ২০২০
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বাংলাদেশে যে কয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্ষমতাসীন আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে এবং ইসলাম বিদ্বেষী সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে তার মধ্যে অন্যতম হল একাত্তর টিভি।

এই চ্যানেলটি চালু হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী শিক্ষা, সংস্কৃতি, কুরআন-সুন্নাহ, নারীদের পর্দা ও এদেশের ইসলামী দলগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছে। একাত্তর টিভির মূল টার্গেট হলো এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা।

তবে, অতি বাড়াবাড়ির ফল যে ভাল হয় না সেটাও এখন বুঝতে পারছে একাত্তর টিভির দালালরা।

সম্প্রতি ভিপি নুরসহ দেশের শীর্ষ আলেমরা একাত্তর টিভি বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দেখা গেছে, তাদের এই আহ্বানের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাত্তর টিভি বর্জনের ঘোষণা দিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এরপর থেকেই একাত্তর টিভির ফেসবুক পেইজ থেকে লাখ লাখ বেরিয়ে গেছে।

লক্ষণীয় বিষয় হলো-একাত্তর টিভি যখন ধসে পড়েছে, ঠিক তখনই সাংবাদিক নামের একদল দালাল ভিপি নুরের বিরুদ্ধে মাঠে নেমেছে। তাদের ভাষায়-ভিপি নুরের বক্তব্য নাকি অগণতান্ত্রিক ও গণমাধ্যমের জন্য হুমকি। বক্তব্য প্রত্যাহার করে ভিপি নুরকে তারা ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে।

দেখা গেছে, আওয়ামীপন্থী সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে।

এখন প্রশ্ন হলো-গণমাধ্যম বর্জনের ডাক কি শুধু ভিপি নুরই দিয়েছে? এর আগে কি এদেশে গণমাধ্যম বর্জনের ডাক দেয়া হয়নি?

দেখা গেছে, ২০১৩ সালে শাহবাগের কথিত গণজাগরণ মঞ্চের নামে আওয়ামী মঞ্চ থেকে দৈনিক আমারদেশ, দিগন্ত টিভি, ইসলমিক টিভি, দৈনিক নয়াদিগন্ত পত্রিকা বর্জনের ডাক দেয়া হয়েছিল। এমনকি নয়াদিগন্ত পত্রিকার অফিসে শাহবাগের দৃর্বৃত্তরা হামলাও চালিয়েছিল।

ওই সময় কথিত সাংবাদিক নেতা ইশতিয়াক রেজা, আবু জাফর সুর্য, নাইমুল ইসলাম খানরা কোথায় ছিলে? তখন আপনাদের গণতান্ত্রিক চেতনা কোথায় ছিল? শাহবাগ থেকে গণমাধ্যম বর্জনের ডাক দেয়া কি গণমাধ্যমের জন্য হুমকি ছিল না? তখন তারা চুপ ছিলো কেন?

এদেশের মানুষ জানে তারা তখন কেন চুপ ছিল। কথিত গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে এসব দালাল সাংবাদিকরা কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়েছিল।

তারপর, ২০১৪ সালে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষণা দিয়েছিল।

সাংবাদিক নামের দালালরা তখন নিরব ছিল কেন? জয়ের গণমাধ্যম বর্জনের ঘোষণা কি গণতান্ত্রিক ছিল? সেটা কি গণমাধ্যমের জন্য হুমকি ছিল না?

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD