• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জয়কে ‘রাজ জ্যোতিষী’ করার আহ্বান করেছেন ফখরুল

জানুয়ারি ৩১, ২০২০
in Home Post, slide, রাজনীতি
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘রাজ জ্যোতিষী’ হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় সাংবাদিকদের এমন মন্তব্য করে মির্জা ফখরুল।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শুক্রবার একটি জরিপের ফল প্রকাশ করেন সজীব ওয়েজেদ জয়। এই জরিপে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা ‘ব্যাপক ব্যবধানে’ বিজয়ী হবেন বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা বলেছেন, সিটি নির্বাচনে তাদের দুই মেয়র প্রার্থী জয়ী হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, গত জাতীয় নির্বাচনের আগে একইভাবে জয় একটা ভবিষ্যতবাণী করেছিলেন। সাধারণত, যারা জ্যোতিষ তারা এ ধরনের ভবিষ্যত বাণী করে থাকেন।

সজীব ওয়াজেদ জয়ের এ জরিপের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর চিন্তা করা উচিত, তাকে (সজীব ওয়াজেদ জয়) তার উপদেষ্টা হিসেবে রাখবেন, নাকি রাজ জ্যোতিষী হিসেবে নিয়োগ দেবেন।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, যখন সরকারি দলের বড় নেতা বা কর্মকর্তারা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে এ ধরনের কথা বলেন, তখন ডেফিনেটলি সেটা গোটা নির্বাচনের ওপরই প্রভাব পড়ে। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে কী করবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জনগণই যা কিছু করার করবেন। তাদের ভোটের অধিকারকে নিশ্চিত করবেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, ‘আমি একটি কথায়ই বলব, ভোটকেন্দ্র দখল হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

সূত্র: ইত্তেফাক

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD