• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ফখরুলের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কি কাদেরদের আছে?

জানুয়ারি ২, ২০২০
in Home Post, বিশেষ অ্যানালাইসিস, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

২০১৯ সাল পুরোটাই সরকারের চরম রোষানলের শিকার ছিল দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলটির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ আরো বিভিন্ন ইস্যুতে ঘোষিত কর্মসুচিই সরকার বিএনপিকে পালন করতে দেয়নি। যেখানে বিএনপির সভা-সমাবেশ সেখানেই ছিল সরকারের পেটুয়া বাহিনী। এর সঙ্গে শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নামের নিজস্ব বাহিনীতো ছিলই। এরপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির নেতারা লজ্জাহীনভাবে প্রতিনিদই বয়ান করে যাচ্ছেন যে, রাজপথে আন্দোলন করার মুরোদ বিএনপির নেই। মিছিল করার মতো নেতাকর্মী বিএনপির নেই। বিএনপি যদি মাঠে নামে তাহলে সমুচীত জবাব দেয়া হবে।

তবে, নতুন বছরের প্রথম দিনই এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন ওবায়দুল কাদের।  বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন-আজ অনেক লম্বা লম্বা কথা শুনতে পাই। অনেকেই মিডিয়ায় বড় বড় কথা বলছেন। এসব কথা বলার নৈতিক অধিকার তাদের নেই। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই– আসুন, দেখুন মানুষ আপনাদের ভালোবাসে কিনা। অস্ত্র ছেড়ে, নিরাপত্তা ছেড়ে; আসুন– দেখুন মানুষ কী বলে।

গত ৩০ ডিসেম্বরও বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির আইনজীবী ফোরামের আহ্ববায়ক খন্দকার মাহবুব হোসেন আইনশৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে রাস্তায় নামতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুলের আজকের চ্যালেঞ্জ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা হচ্ছে। রাজনীতিক বিশ্লেষকরাও ওবায়দুল কাদেরকে করা ফখরুলের চ্যালেঞ্জকে বেশ গুরুত্ব দিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছেন। যে দলটি বছরের পর বছর ধরে রাস্তায় নামতে পারেনি তারা আজ ক্ষমতাসীনকে রাস্তায় নামার চ্যালেঞ্জ করার বিষয়টি খুব স্বাভাবিক নয়। বিশ্লেষকসহ সচেতন মানুষের মুখে একটিই প্রশ্ন যে, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কি ফখরুলের এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? আর অস্ত্র ও পুলিশ ছাড়া রাস্তায় নামার মতো অবস্থা কি আসলে আওয়ামী লীগের আছে?

তবে, বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও জনগণ থেকে বিচ্ছিন্ন। র‌্যাব-পুলিশ ও বিজিবি মূলত তাদেরকে শেল্টার দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাদের পেছন থেকে সরে গেলে রাস্তায় নামাতো দূরের কথা আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরের মধ্যেও থাকতে পারবে না। ফখরুলের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস ওবায়দুল কাদেরের হবে না বলে মনে করছেন তারা।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD