• যোগাযোগ
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

হাসিনার প্রতিহিংসার আগুনে পুড়ছেন ব্যারিস্টার মইনুল!

সেপ্টেম্বর ৪, ২০১৯
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কথিত নারীবাদী লেখক ও সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় জামিন না দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী ও ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক ব্যারিস্টার মইনুল হোসেনকে আবারো কারাগারে পাঠিয়েছে শেখ হাসিনার অনুগত আদালত। যদিও তার আইনজীবীরা বলছেন ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে করা প্রত্যেকটি মামলাই জামিন যোগ্য। তারপরও কথিত এই মানহানির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ এর বিচারক তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে মূলত সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। কারণ, মামলাগুলো করা হয়েছিল তার নির্দেশেই। শেখ হাসিনা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথিত নারীবাদীদেরকে বলেছিন, আপনারা মইনুল হোসেনের বিরুদ্ধে যত পারেন মামলা করেন, বাকীটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর রাতেই উত্তরা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল সেনাশাসিত সরকার। ওই সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ধারণা মইনুল হোসেনই শেখ হাসিনাকে গ্রেফতার করিয়েছেন। এই থেকেই মইনুল হোসেনের ওপর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা প্রচণ্ড ক্ষুব্ধ। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন যে, ব্যারিস্টার মইনুল হোসেন তাকে গ্রেফতার করিয়েছেন।

একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্যারিস্টার মইনুল হোসেনকে ফাঁদে ফেলতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা। তাই, মইনুল হোসেনের বিরুদ্ধে মাসুদা ভাট্টির ইস্যুকে মোক্ষম হাতিয়ার বলে মনে করছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। যার কারণে, মইনুল হোসেন লিখিতভাবে দু:খ প্রকাশ করার পরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারীবাদীদেরকে মইনুল হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এরপর মইনুল হোসেন কারামুক্ত হয়ে আবারো সরকারের দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে সোচ্চার হন। এরপরই শেখ হাসিনা আবারো ক্ষুব্ধ হয়ে উঠেন ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর। মূলত তার সাহসী কণ্ঠ রোদ্ধ করতেই তাকে আবার কারাবন্দী করেছেন শেখ হাসিনা।

মইনুল হোসেনেকে কারাগারে পাঠানোর পর রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ মনে করছেন, মাসুদা ভাট্টির ইস্যুটিকে কাজে লাগিয়ে মূলত শেখ হাসিনা ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছেন। আর সরকারের দুর্নীতি, লুটপাট, খুন-গুমসহ দু:শাসনের বিরুদ্ধে মইনুল হোসেন সর্বদাই সোচ্চার ভুমিকা পালন করছেন। এরপর সরকার বিরোধী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার পর মইনুল হোসেনের ওপর শেখ হাসিনা আরও ক্ষুব্ধ হয়েছেন। এসব কারণেই মূলত ব্যারিস্টার মইনুল হোসেনকে পুনরায় কারাগারে নিক্ষেপ করেছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD