বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

শামসুল ইসলাম প্রার্থী হওয়ায় বেকায়দায় এমপি নদভী

ডিসেম্বর ১০, ২০১৮
in Home Post, slide, নির্বাচন '১৮
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলার আংশিক নিয়ে গঠিত চট্টগ্রাম ১৫ আসন। স্বাধীনতার পর কখনো এ আসন থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেনি। ৯১ সালের নির্বাচনে জামায়াতের শাজাহান চৌধুরী এমপি হন। ৯৬ সালে নির্বাচিত হন বিএনপি থেকে কর্নেল অলি আহমেদ। এরপর ২০০১ সালে আবার পুনরায় নির্বাচিত হন জামায়াতের শাজাহান চৌধুরী। এরপর ২০০৮ সালে শত প্রতিকূলতার মধ্যেও রেকর্ড সংখ্যক ভোট পেয়ে এমপি নির্বাচিত হন জামায়াত প্রার্থী শামসুল ইসলাম। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ না নেয়ায় আসনটি থেকে বিনাভোটে এমপি নির্বাচিত হন নৌকার প্রার্থী আবু রেজা নদভী।

একাদশ সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী হয়েছেন জামায়াতের শামসুল ইসলাম। বিনাভোটের এমপি নদভী মনে করেছিলেন এবার বুঝি বিএনপি জামায়াত নির্বাচনে অংশ নেবে না। এ ফাঁকে তিনি আবারো বিনাভোটে এমপি নির্বাচিত হবেন। কিন্তু বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় পড়েছেন আবু রেজা নদভী। কারণ, শত মেকানিজম করেও তার পক্ষে বিজয়ী হওয়া সম্ভব হবে না।

কারণ, লোহাগাড়া-সাতকানিয়া উপজেলা দুইটি জামায়াতের একক ঘাটি হিসেবে সারাদেশের মানুষের কাছে পরিচিত। এখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও জামায়াতের। এমনকি এই আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে প্রার্থী হলেও বিজয়ী হতে পারবেন না। শুধু নির্বাচন হলেই জামায়াত প্রার্থী শামসুল ইসলাম আগের মতো এবারও রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবেন।

এ অবস্থায় বিনাভোটের বর্তমান এমপি আবু রেজা নদভী চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মান-ইজ্জতের কারণে তিনি এখন প্রার্থিতা প্রত্যাহারও করতে পারছেন না।

এছাড়া এমপি নদভীর বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শুধু সরকারের পক্ষ থেকে দেয়া বরাদ্দের টাকাই নয়, হত দরিদ্র মানুষদের দেয়ার কথা বলে বিদেশি বিভিন্ন সংস্থা থেকে টাকা এনেও তিনি আত্মসাত করেছেন। এসব কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। সব মিলিয়ে আবু রেজা নদভী এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD