সোমবার, জুলাই ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খালেদার স্বাস্থ্য প্রতিবেদন সরকারের ইচ্ছার প্রতিফলন

সেপ্টেম্বর ১৭, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড যে প্রতিবেদন দিয়েছে তাতে সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, খালেদা জিয়াকে চরম স্বাস্থ্যঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছানুযায়ী মেডিকেল বোর্ড ‘ম্যানুফ্যাকচারিং প্রতিবেদন’ দিয়েছে। আর সে জন্যই তার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি।

এ ধরনের প্রয়াসকে ‘একগুঁয়েমি ও প্রতিহিংসাপরায়ণ’ উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় সরকারি মেডিকেল বোর্ডের এ পরামর্শ ‘একদেশদর্শী ও সার্বজনীন চিকিৎসানীতির পরিপন্থী’ উল্লেখ করে রিজভী বলেন, একজন রোগীকে তার পছন্দ অনুযায়ী চিকিৎসা দেয়া উচিত, এটি তার মানবাধিকার, সেটি না করে কর্তৃপক্ষ জোর করে নিজেদের পছন্দের চিকিৎসকদের দিয়ে দেশনেত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো চরম প্রতিহিংসাপরায়ণ জেদেরই বহিঃপ্রকাশ।

সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে বেসরকারি কোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, আমরা আগেই বলেছিলাম- দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে সরকার দলের অনুগত বোর্ড সদস্যরা সরকারের পছন্দানুযায়ী পরামর্শ দেবেন, সেটিই প্রমাণিত হল।

‘দেশনেত্রীর স্বাস্থ্য যদি ঝুঁকিপূর্ণ না হয়, তা হলে অন্যের সাহায্য ছাড়া তিনি এপাশ-ওপাশ হতে পারেন না কেন?’ যোগ করেন রিজভী।

নির্বিচারে হামলা, মামলা, গ্রেফতার, দমন-পীড়নে আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণের ছায়া পড়তে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, একটা নির্জন বিরাণভূমিতে সরকার একতরফা নির্বাচনের আয়োজন করছে। ১৬ কোটি মানুষের আত্মশক্তিকে ভুলে গেছে সরকার। স্বৈরাচারকে বেশি দিন সহ্য করার ইতিহাস নেই এ দেশের মানুষের।

তিনি বলেন, এ দেশের পলিমাটির ধুলোয় জনগণের দ্রোহ ভাসছে। মামলা খেয়ে, গ্রেফতার হয়ে কারান্তরীণ হওয়ার পরও বিএনপি ঐক্যবদ্ধ, এটিই আমাদের ব্যতিক্রমী শক্তি।

শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে দাবি করে বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতেই হবে। আর সেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। স্বৈরাচারের লৌহকপাট আর বেশি দিন বন্ধ রাখা যাবে না। খালেদা জিয়ার মুক্তিই হচ্ছে গণতন্ত্রের শক্তি।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঢাকাসহ সারা দেশ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি আটক করে তা অস্বীকার ও গুম করে দেয়ার ঘটনায় বিরাজ করছে এক ভয়াল আতঙ্কজনক পরিবেশ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0
  • লকডাউন মানে গরিবের ‘পেট’ ডাউন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD