রবিবার, মে ৩১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

শহিদুলের জন্য পারলে আরমানের জন্য কেন নয়?

আগস্ট ২৮, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

এ কে এম ওয়াহিদুজ্জামান

বৃটিশ পত্রিকা টাইমস জানাচ্ছে শহীদুল আলমকে মুক্তি দেবার জন্য বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকী তার খালাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) অনুরোধ জানিয়েছেন। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ!

কিন্তু গত নভেম্বর মাসে চ্যানেল ফোর নিউজের পক্ষ থেকে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি বৃটিশ ট্রেইনড ব্যারিস্ট্রার আরমান (আহমেদ বিন কাশেম) এর মুক্তির জন্য তার খালাকে অনুরোধ করছেন না, তখন টিউলিপ প্রথমে আরমানকে না চেনার ভান করলেন, তারপর জানতে চাইলেন আরমান বৃটিশ নাগরিক কি না এবং তার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন এর বাসিন্দা কি না!

যখন তিনি জানলেন আরমান বৃটিশ নাগরিকও নন এবং তার নির্বাচনী এলাকার বাসিন্দাও নন, তখন তিনি বললেন, বৃটিশ আইন অনুযায়ী তিনি ভিন্ন দেশের এবং ভিন্ন নির্বাচনী এলাকার লোকের জন্য তদবির করতে পারেন না (যদিও এমন কোন বৃটিশ আইনের অস্তিত্ব নেই)। এরপর তিনি চ্যানেল ফোর এর ঐ গর্ভবতী প্রযোজককে হুমকি দিয়ে ব্যপক সমালোচনার মুখে মাফও চেয়েছিলেন।

প্রশ্ন হচ্ছে, শহীদুল আলমও তো বৃটিশ নাগরিক নন এবং টিউলিপের নির্বাচনী এলাকার বাসিন্দাও নন। টিউলিপ যদি শহীদুল আলমের মুক্তির জন্য নিজের খালার কাছে তদবির করতে পারেন, তাহলে তিনি কেন ব্যারিস্ট্রার আরমানের মুক্তির জন্য তার খালার কাছে তদবির করতে পারেন না?

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ আগস্ট গভীর রাতে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী একদল লোক তাদের ডিওএইসএসের বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD