• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বিএসএমএমইউতে যাবেন না খালেদা, ইউনাইটেডে রাজি নয় সরকার

জুন ১২, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যাবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ওই হাসপাতালকে অত্যন্ত ‘নোংরা ও অপরিচ্ছন্ন’ মন্তব্য করে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করানোর জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু সরকার তাকে ইউনাইটেডে নিতে রাজি নয়।

বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতেন। যেখানে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করতেন, সেখানেই তিনি চিকিৎসা করাতে চান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে দুই দিন ধরে চিকিৎসার জন্য বিএসএমএমইউ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি বিএসএমএমইউতে যেতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে।

এ বিষয়ে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি দৈনিককে বলেন, ‘আমাদের পক্ষ থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে সবকিছু করা হচ্ছে। কিন্তু তাঁকে রাজি করানো যাচ্ছে না। তিনি বিএসএমএমইউকে “নোংরা ও অপরিচ্ছন্ন” বলছেন। মঙ্গলবার আমরা তাঁর কাছে গাড়ি নিয়ে তৈরি হয়ে যাব। এরপর না গেলে আমাদের কিছু করার থাকবে না।’

ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাঁর অযৌক্তিক দাবি। আমাদের জানামতে, চিকিৎসার জন্য বিএসএমএমইউর চেয়ে ভালো হাসপাতাল আর নেই। আর কারা বিধি অনুযায়ী তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

হাসপাতালে নিতে বিলম্ব হচ্ছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা দুদিন ধরে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তিনি রাজি হচ্ছেন না। এ ক্ষেত্রে তিনি নিজেই দেরি করছেন। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে শতভাগ আন্তরিক।’

বিএনপিরও দাবি, বিএসএমএমইউতে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হবে না। দলের চেয়ারপারসনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

গতকাল রোববার ও সোমবার দিনভর গুঞ্জন ছিল, খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

কারাবন্দী খালেদা জিয়া ৫ জুন কারাগারে হঠাৎ পড়ে যান। তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়ে অজ্ঞান হয়ে ৭-৮মিনিট পড়েছিলেন।

এ বিষয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, তিনি মাথা ঘুরে পড়ে যান। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন ঠিক করবেন।

এর আগে সচিবালয়ে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’। তাঁর ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে কি না, তা জানতে তাঁকে হাসপাতালে নেওয়া হবে।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD