বুধবার, মার্চ ১৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

এবার চামচ কেলেঙ্কারি

ডিসেম্বর ১৪, ২০২০
in Home Post, slide
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বালিশ ও পর্দা কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার চামচ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে একটি চামচের দাম দেখানো হয়েছে ৯৭ হাজার টাকা। অথচ বাজারে চামচটির দাম মাত্র ৪০ টাকা। এ ছাড়া ৫০টি পর্দার দাম দেখানো হয়েছে এক লাখ ৯৯ হাজার টাকা। এসব অপকর্মের সঙ্গে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় ঠিকাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন ও উপসহকারী প্রকৌশলী সুলতান আহম্মদ জড়িত বলে জানা গেছে। সরকারি অর্থ লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের বাসিন্দা নিরঞ্জন শিকদার বাঘা।

অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলোতে ক্রোকারিজ সামগ্রী কেনার জন্য ৯৭ হাজার টাকার বিল উত্তোলন করা হয়। এরপর ২০২০ সালের ৮ জুন ওয়ার্ক মেমোরেন্ডামে ক্রোকারিজ সামগ্রী কেনা বাবদ ৯৭ হাজার টাকার ব্যয় দেখানো হয়। কুষ্টিয়ার চৌড়হাস মোড়ের নাসির উদ্দীন মোল্লাকে এই মালপত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু পরিদর্শনে গিয়ে সেখানে মাত্র ৪০ টাকার চামচ ছাড়া কিছুই পাওয়া যায়নি। পরিদর্শন বাংলোর বেয়ারার রফিকুল ইসলাম জানান, একটি ৪০ টাকার চামচ ছাড়া কোনো ক্রোকারিজ সামগ্রী পাননি তিনি।

২০১৯-২০ অর্থবছরে আরএফকিউর মাধ্যমে ৫০টি পর্দা কেনার ব্যয় দেখানো হয়েছে এক লাখ ৯৯ হাজার টাকা। অথচ বাজারে ২৪০ টাকা দরের ৫০টি পর্দার দাম পড়ে মাত্র ১২ হাজার টাকা। অফিসের দুই দফায় মবিল কেনার ব্যয় দেখানো হয়েছে চার লাখ টাকা। কিন্তু মিলেছে ৪০ টাকা দামের গ্রিজের প্যাকেট। ১০টি মেহগনির চারা রোপণ বাবদ ব্যয় দেখানো হয়েছে দুই লাখ টাকা। একটি ব্রান্ডিং বোর্ড তৈরি করতে খরচ দেখানো হয়েছে তিন লাখ ১০ হাজার টাকা। শৈলকূপায় ১১ কিলোমিটার খাল সংস্কার না করেই তুলে নেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা। এভাবে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অফিস চত্বরে আবর্জনা পরিস্কার, অফিস ও ঘরবাড়ি মেরামত, বিলবোর্ড তৈরি, সেচ খাল পরিস্কার, গাছ রোপণ ও পরিদর্শন ব্যয় দেখিয়ে সরকারের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে দুদকের যশোর সমন্বিত অফিসের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগে এসব উল্লেখ করেন ঝিনাইদহ পৌর এলাকার বাসিন্দা নিরঞ্জন শিকদার বাঘা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে যশোর শহরে কোটি টাকা দিয়ে স্ত্রীর নামে আলিশান বাড়ি কিনেছেন। সাতক্ষীরায় শ্বশুরবাড়িতে পাঁচ বিঘা জমি কিনে সেখানে গরুর খামার করেছেন। শৈলকূপার ঠিকাদার গম মতিয়ারের সঙ্গে পার্টনারে মাইক্রোবাস ও প্রাইভেটকার কিনেছেন। দীর্ঘদিন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করার সুবাদে সব সেক্টরে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন।

অভিযোগকারী ঝিনাইদহ পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাসিন্দা ঠিকাদার নিরঞ্জন সিকদার বাঘা বলেন, তিনি দুর্নীতিবাজ ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের এসও সুলতান ও সাবেক নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনসহ জড়িতদের বিচার চেয়ে দুদক বরাবর অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, এরা এত বড় দুর্নীতিবাজ যে, তিনটি বিল বোর্ড তৈরি করে এক লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগের বিষয়ে সাবেক নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন (বর্তমানে মাগুরায় কর্মরত) বলেন, ঢালাও দুর্নীতির অভিযোগ সঠিক নয়। দেড়-দুই বছর আগে এসব মালপত্র কেনা হয়েছে। ক্রোকারিজের মধ্যে ১৮টি আইটেম ছিল। সেগুলো তুলে ধরা হয়নি। সব কাজ যথাযথভাবে করা হয়েছে। কোনো দুর্নীতি হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে ঝিনাইদহ পাউবোর উপসহকারী প্রকৌশলী সুলতান আহম্মেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি। এক পর্যায়ে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হক বলেন, ‘দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো প্রমাণ পাইনি। আমি এখানে নতুন যোগদান করেছি। আমার দায়িত্ব পালনকালেও কোনো দুর্নীতি হবে না। আপনারা খোঁজখবর রাখবেন।’

সূত্র: সমকাল

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD