সোমবার, মে ৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

৬ মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার ২০৪ জন : আসক

জুলাই ১, ২০১৯
in slide, Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

গত ছয় মাসে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ২০৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে মানবাধিকার সংস্থাটি এই তথ্য দিয়েছে।

সংস্থাটির হিসাব বলছে, “গত ছয় মাসে র‍্যাবের ‘ক্রসফায়ারে’ ৫৯ জন, পুলিশের ‘ক্রসফায়ারে’ ৯২ জন, ডিবি পুলিশের ‘ক্রসফায়ারে ‘১২ জন, যৌথবাহিনীর ‘ক্রসফায়ারে’ ১ জন, কোস্টগার্ডের ‘ক্রসফায়ারে’ ১ জন, বিজিবির ‘ক্রসফায়ারে’ ২৮ জন, পুলিশের নির্যাতনে ২ জন, পুলিশের গুলিতে ২ জন, বিজিবির গুলিতে ৩ জন ও পুলিশের হেফাজতে আত্মহত্যা করেছেন ১ জন। এছাড়া ২ জনের ‘গুলিবিদ্ধ লাশ’ উদ্ধার ও র‍্যাবের হেফাজতে অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।”

তাদের হিসাব অনুযায়ী গ্রেপ্তারের আগে ‘ক্রসফায়ারে’ মারা গেছেন ১৫১ জন ও গ্রেপ্তারের পরে ‘ক্রসফায়ারের’ শিকার হয়েছেন ৪২ জন।

এই সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাদা পোশাকধারী ব্যক্তিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৯ জনকে আটক করার খবর গণমাধ্যমে এসেছে। এদের মধ্যে ২ জন ফেরত এসেছেন ও ১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।

এর বাইরে কারা হেফাজতে আরও ৩০ জন মারা গেছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এদের মধ্যে কয়েদি ১০ জন ও হাজতি ২০।

সূত্র: দ্য ডেইলি স্টার

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    এপ্রিল ১৩, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD